ব্রেকিং নিউজ
নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম টিকটকে পরিচয়, প্রেমের টানে বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ, এলাকায় চাঞ্চল্য কৃষিতে অভিযোজন বরাদ্দ বাড়ানো ও ন্যায্য রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় হারাম!’—মোনামির নাচ নিয়ে মেঘনার কটাক্ষ নেত্রকোনায় অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান ও কলম বিরতি
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭/১১/২০২৬, ৯:২৭:৫৫ PM

নাশকতা প্রতিরোধে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে হায়াতুন আলম

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বানে পঞ্চগড়ে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও পঞ্চগড় পৌর বিএনপির অন্যতম সদস্য মো. হায়াতুন আলমের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বানে পঞ্চগড়ে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও পঞ্চগড় পৌর বিএনপির অন্যতম সদস্য মো. হায়াতুন আলমের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শোডাউনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেলের বহরটি পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



এদিকে আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মো. হায়াতুন আলম। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত এ মোটরসাইকেল শোডাউনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।কর্মসূচির মধ্য দিয়ে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক মাঠে সক্রিয় অবস্থানের জানান দেন বিএনপি নেতাকর্মীরা।